দিদার বাড়িতে ঘুরতে এসে জলাশয়ে ডুবে মৃত‍্যু এক শিশুর - The News Lion

দিদার বাড়িতে ঘুরতে এসে জলাশয়ে ডুবে মৃত‍্যু এক শিশুর

 


  দি নিউজ লায়ন;   মঙ্গলবার চাঁচল থানার দামাইপুর গ্রামে দিদার বাড়িতে ঘুরতে এসে জলাশয়ে ডুবে মৃত‍্যু হল এক শিশুর।  এই ঘটনার পর স্থানীয় মানুষদের সাহায্য নিয়ে ওই জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে ঐ শিশুটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন প্রায় দুই বছর বয়সী ওই শিশুটির দেহ বাড়ির পাশে থাকা একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে।খেলতে খেলতে  শিশুটি জলাশয়ে পড়ে যায়। এরপরই বাড়ির লোকেরা শিশুর খোঁজ শুরু করে। দীর্ঘক্ষন পর শিশুর দেহটি ভেসে উঠে।  এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। শোক সংবাদ শুনেই তাদের বাড়িতে সমবেদনা যান মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি সাহায‍্যের আশ্বাস দিয়েছে মৃত শিশুর পরিবারকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.